1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রনি কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬ পর্যটক, আহত আরও ৬ খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন

ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

‘কৈশরকালীণ স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরি’ স্লোগানে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ও তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম সুরুজ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সভায় স্থানীয় পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসমর্থন তৈরি এবং অধিকার ভিত্তিক নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবার চাহিদা তৈরির বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )