1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

ব্যালট বক্সে জাল ভোট ঠেকানো একমাত্র চ্যালেঞ্জ: নির্বাচন কমিশনার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে ভোটে নদরদারি রাখছে নির্বাচন কমিশন। ঢাকা-১৭ আসনে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ব্যালট বক্সে জাল ভোট ঠেকানো আমাদের একমাত্র চ্যালেঞ্জ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন নির্বাচন সুষ্ঠু হয়। এসময় নৌকার এজেন্টের মোবাইল কেড়ে নেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। তবে দিনের শুরুতে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

ভোট কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার এজেন্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। রাশেদা সুলতানা বলেন, “ভোটারদের সাহায্য করা ছাড়া এই মুহূর্তে আপনাদের আর কোনো কাজ নেই। সেই ক্ষেত্রে আপনারা কেউ ব্যালট বক্সের আশেপাশে যাবেন না।”

ভোট পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, আমরা সর্বক্ষণ কেন্দ্রগুলো সিসিটিভি দ্বারা মনিটর করছি। কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা পরিস্থিতি সামলাবেন।

কেন্দ্রে ভোটারদের অল্প উপস্থিতি বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, সকাল কেবল শুরু হয়েছে, তাই ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বাড়বে।

ভোটের এজেন্ট বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, যারা প্রার্থী আছেন এটা তাদের রাজনৈতিক দায়িত্ব ভোটের নিয়ম মানা। কেন্দ্রে এজেন্ট দেয়া তাদের দায়িত্ব। যদি তারা এজেন্ট না দিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলে তাহলে এটা কাম্য নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )