1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

নাটোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

নাটোরে পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়ায় এই ঘটনা ঘটে। নিহত কালাম একই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, কলা ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সবশেষ কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে গাছের ডাল দিয়ে কালামকে মাথায় আঘাত করে কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনার পর থেকে কামাল পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )