1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

‘২০৫০ সালে দেশের জনসংখ্যা ছাড়াবে ২০ কোটি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

জাতিসংঘ সম্প্রতি একটি প্রাক্কললে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যার চিত্র কেমন হবে তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের অবস্থানটিও তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, ‘২০৫০ সালে অর্থাৎ ২৭ বছর পর বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির ঘর পেরিয়ে যাবে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, দেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৩০ লাখ। ভারত, চীন এবং নাইজেরিয়া হবে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ। জনসংখ্যার দিক থেকে শীর্ষ-১০ দেশের তালিকায় দশম অবস্থানে থাকবে বাংলাদেশ। আর সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৯৭০ কোটিতে।

এদিকে, বর্তমানে ১৪৩ কোটি এবং ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত এবং চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা ৩৭ কোটি ৭০ লাখে পৌঁছাবে এবং তৃতীয় অবস্থানে উঠে আসবে। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে।

৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। ২৩ কোটি জনসংখ্যা নিয়ে তালিকার সপ্তম দেশ হবে ব্রাজিল। ২১ কোটি ৭০ লাখ নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো আর ২১ কোটি ৪০ লাখ জনসংখ্যা নিয়ে ইথিওপিয়া তালিকায় নবম অবস্থানে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )