1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

সম্মানহানির ভয়ে অনেকে উপাচার্য হতে আগ্রহী হন না : শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নিয়োগ, ঠিকাদারিসহ বহুমুখী অযাচিত চাপে থাকেন উপাচার্যরা। অনেক সময় সহকর্মীরাও তাদের অসহযোগিতা করেন। ফলে উপাচার্যদের পক্ষে কাজ করা কঠিন হয়ে যায়। এতে করে সম্মানহানির ভয়ে অনেকেই উপাচার্য হতে আগ্রহী হন না।’

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিতে উপাচার্যদের সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানভেদে আর্থিক প্রয়োজনীয়তা ও খরচের ধরন ভিন্ন হতে পারে। কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির মানদণ্ড সব প্রতিষ্ঠানে একই হওয়া উচিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান আর্থিক অনুশাসন মানা হলে, অর্থ সংক্রান্ত সব বিতর্ক নিরসন সম্ভব।’

দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে প্রয়োজনীয় সব সহযোগিতা নিয়ে সরকার পাশে আছে।’

জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হলে শিক্ষার মান কমবে বলে যে ধারণা প্রচলিত আছে তা যথার্থ নয়। শুরুতে কিছু সমস্যা থাকলেও সময়ের পরিক্রমায় ঠিকই শিক্ষার মান অর্জিত হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )