1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকার দলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে আটটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর ও নাটোর জেলায় নতুন দুটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান।

সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে দীপু মনি জানান, বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।

একই দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম নেওয়ার ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )