1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

গত দশকের তুলনায় ৬৫ শতাংশ দ্রুত গলছে হিমালয়ের হিমবাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ২০০ কোটি মানুষকে পানির যোগান দেওয়া হিমালয়ের হিমবাহগুলো গত দশকের তুলনায় প্রায় ৬৫ শতাংশ দ্রুত গতিতে গলছে। এর ফলে অপ্রত্যাশিত এবং ব্যয়বহুল বিপর্যয় হতে পারে বলে সতর্ক করেছে বিজ্ঞানীরা।

এনডিটিভি জানিয়েছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত দশকের তুলনায় ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৫ শতাংশ দ্রুত গতিতে গলছে হিমবাহগুলো।

আইসিআইএমওডি একটি সংস্থা। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ,আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, মিয়ানমার ও পাকিস্তান।

প্রতিবেদনের প্রধান লেখক ফিলিপাস ওয়েস্টার বলেন, উষ্ণতা বাড়ার সাথে সাথে বরফ গলে যাবে, এটি প্রত্যাশিত ছিল। তবে যা অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক তা হলো এর গতি। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক দ্রুত গলছে এটি।

প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের হিমবাহগুলো পাহাড়ি অঞ্চলের প্রায় ২৪০ মিলিয়ন মানুষ এবং নদী উপত্যকার আরও ১ দশমিক ৬৫ বিলিয়ন মানুষের জন্য পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে যে হারে এগুলো গলছে তাতে এই শতাব্দীর শেষ নাগাদ হিমবাহগুলো তাদের বর্তমান আয়তনের প্রায় ৪০ শতাংশ হারাতে পারে।

আইসিআইএমওডি এর ডেপুটি চিফ ইজাবেলা কোজিয়েল বলেছেন, এশিয়ার দুই বিলিয়ন মানুষ হিমবাহের ওপর নির্ভরশীল। এর প্রভাব সবার ওপরেই পরবে।

১৮০০ এর দশকের মাঝামাঝি থেকে পৃথিবী গড়ে প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। এর ফলে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ, তীব্র খরা, ঝড় এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্বের দরিদ্র দেশগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )