1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

‘নায়িকা হই কিংবা খলনায়িকা, চরিত্র নিয়ে চিন্তিত নই’, বললেন আলিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির ট্রেলার। যেখানে আলিয়াকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। তবে ট্রেলারে আলিয়ার উপস্থিতি দেখে মন ভরেনি তার ভক্তদের একাংশের।

অনেকের কাছেই মনে হয়েছে ট্রেলারে খুবই সীমিত সময়ের জন্য দেখা মিলেছে আলিয়ার। সেই সঙ্গে হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে অভিনেত্রীকে মানতে পারছেন না তার ভক্তরা।

যদিও সেটি নিয়ে একদমই চিন্তিত নন এই অভিনেত্রী। মিড ডে’কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী জানান, আমি আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই। নায়িকা হই কিংবা খলনায়িকা, আমার কাছে মূল বিষয়টি হলো ছবির গল্প। আমি মনে করি দিন শেষে ছবির গল্পই দর্শকদের ছবিটি দেখতে বাধ্য করবে। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কী ভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।

‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন “এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।”

সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গাল গ্যাদোত এবং জেমি ডরনান। এছাড়াও আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি। আগামী ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )