1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

করোনায় বিশ্বে আরও ১৭১ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩১৭ জন। মঙ্গলবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭০ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৯ জন বং মারা গেছেন ২১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৮৯৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭১ হাজার ৩৮২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৩৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )