1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য

সত্যিই কি ‘পরমাণু বোমার মতই’ বিপজ্জনক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন আরও এক ধনকুবের। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা কতখানি, তা মানুষকেও ছাড়িয়ে যেতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বজুড়ে। সম্প্রতি এর প্রয়োগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন টুইটার প্রধান এবং ধনকুবের ইলন মাস্কও। এবার ধনকুবের ওয়ারেন বাফেটও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মুখ খুললেন। ওয়ারেন আবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর তুলনা টেনেছেন পরমাণু বোমার সঙ্গে!

তিনি জানিয়েছেন, বন্ধু বিল গেটসের বদৌলতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটির সঙ্গে পরিচয় হয়েছে তার। কিন্তু তিনি তার পর থেকেই উদ্বিগ্ন। তার মধ্যে একটি ভয় কাজ করছে।

ওয়ারেন জানিয়েছেন, চ্যাটজিপিটি এত কিছু করতে পারে, তা জেনে যেমন তিনি অভিভূত, তেমনই তার মধ্যে একটি আশঙ্কাও তৈরি হয়েছে।

তিনি বলেন, “যখন কোনও একটা জিনিস সব করতে পারে, তখন আমার ভয় হয়। এক্ষেত্রেও হয়েছে। কারণ আমি জানি এই আবিষ্কারকে আমরা পিছনে নিয়ে যেতে পারব না। মুছে ফেলতে পারব না।”

উদাহরণ হিসেবে এর পরই পরমাণু বোমার প্রসঙ্গ টেনে এনে এই ধনকুবের বলেন, “আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমাও তৈরি করেছিলাম। কিন্তু সেটা কি কোনও ভাল কাজ করেছে? পরের ২০০ বছরে ওই আবিষ্কার কী ভাল কোনও প্রভাব ফেলতে পেরেছে? আমার বিশ্বাস, মানুষের ভাবনা চিন্তার প্রক্রিয়া ছাড়া এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে সব কিছু বদলে দেবে।”

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বয়ং এআই’র ‘গডফাদার’ বলে পরিচিত জিওফ্রে হিন্টন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের থেকেও মানবজাতির বড় ক্ষতি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )