সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে গুলিটি সে আওয়ামী লীগ নেতার গায়ে না লেগে আল আমিন নামের এক কলেজছাত্রের গায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩১ মে) রাত ১২টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চক মকিমপুর এলাকায় এ
রাজনৈতিক বৈরিতায় এখন আর একে অপরের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। কেবল আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় তারা। ফলে কালেভদ্রে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে পান ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ইন্দো-পাক লড়াই উপভোগ করতে মুখিয়ে থাকেন তারা। অবশেষে তাদের মনোবাসনা পূরণ হতে যাচ্ছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান।
মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশ। এসব ভূমিকম্পে তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিককালে বড় মাত্রার ভূমিকম্প না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সবশেষ গত বুধবার (২৯ মে) ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা থেকে তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার ছেলে সাইফুর রহমানকে (২১) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানার পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৮৬ স্কোর নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছে ঢাকা। শনিবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ভারতের দিল্লি ১৮৭ স্কোর নিয়ে শীর্ষে
ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ থামাতে গিয়ে আলী আজগর পনির নামের একজন স্থানীয় সাংবাদিক
ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সামিয়া আক্তার (৫) ও সাবিনা আক্তার (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। নিহত সামিয়া আক্তারের পিতা জাকির হোসেন এবং
জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ বেলাল শেখ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-১। শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছেই না। তীব্র তাপপ্রবাহে একদফা দাম বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। মূলত ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচাবাজার। ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। গাজর ও টমেটোর কেজি ঠেকেছে ১০০ টাকায়। ঝড়ের আগেই দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০
রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৩১ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ নম্বর ক্যাম্প পরিদর্শন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছে, সবকিছু ছেড়ে এসেছে।