1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আ. লীগ নেতাকে গুলি, লাগলো কলেজছাত্রের পায়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯০ জন দেখেছেন

সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে গুলিটি সে আওয়ামী লীগ নেতার গায়ে না লেগে আল আমিন নামের এক কলেজছাত্রের গায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩১ মে) রাত ১২টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চক মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে কলেজছাত্র আল আমিন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শওকত আলীকে অনুসরণ করছিল কয়েকজন ব্যক্তি। শওকত আলী বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন, কে আপনারা আর কী চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পাশের একটি দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, কলেজছাত্র এখন শঙ্কামুক্ত আছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )