1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নানাবাড়ির জেলা ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২ জন দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে তাঁর নানাবাড়ির জেলা ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে তিনি ফেনীর পথে রওনা হন। সড়কপথে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গীরাও রয়েছেন।

প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রী ফেনী সফরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ এবং রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের সঙ্গে পারিবারিক স্মৃতিরও যোগ রয়েছে। তাঁর নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ফলে ফেনী তাঁর পারিবারিক শিকড়ের সঙ্গে যুক্ত একটি জেলা।

ফেনীর ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )