1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৫৭ জন দেখেছেন

ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সামিয়া আক্তার (৫) ও সাবিনা আক্তার (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

নিহত সামিয়া আক্তারের পিতা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের পিতার নাম বাচ্চু হাওলাদার তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহতের দাদা হারুন হাওলাদার বলেন, বিকেলে নাতিন সামিয়া ও সাবিনাকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে সামিয়াকে খুঁজে পাই। এরপর আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে ভালো করে খোঁজাখুঁজি করে সাবিনাকেও পাই। দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, পানিতে ডুবে নিহতের খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )