1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চলতি মাসেও আগের নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন বিক্রি হবে।

 

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর থেকে পুরো মাসে জ্বালানি তেলের নির্ধারিত দাম কার্যকর থাকবে।

নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।

এর আগে সর্বশেষ ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সমন্বয়ের সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

সেবার ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। একইভাবে অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

অক্টোবরে নতুন করে দাম না বাড়ানো বা কমানোর ফলে সেপ্টেম্বরের শেষ দিকে নির্ধারিত দামই পুরো মাসে বহাল থাকবে। এর ফলে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে খুচরা পর্যায়ে নতুন কোনো মূল্য পরিবর্তন হচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )