1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ জন দেখেছেন

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন এক নারী। বাসের মধ্যেই জন্ম নেওয়া ওই শিশুর নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। আর পরিবহনের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা নবজাতকের জন্য আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে বাস কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলন্ত বাসে এ ঘটনা ঘটে। সন্তান জন্মের পর বাসের যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রসূতি নারীর নাম আবিদা বেগম। তাঁর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর মেয়ে। জীবিকার প্রয়োজনে আবিদা সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জানা গেছে, সন্তান প্রসবের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় আবিদা তাঁর মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি লালমনিরহাটে ফিরছিলেন। এ জন্য তারা ঢাকা থেকে বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ বাসে ওঠেন।

বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে বাসটি থামানো হয়। পরে বাসে থাকা পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বাসের ভেতরে থাকা একজন ধাত্রী ও কয়েকজন নারী যাত্রীর সহায়তায় সেখানেই সন্তান প্রসব করেন আবিদা।

কিছুক্ষণ পর বাসের মধ্যেই ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। আকস্মিক এই ঘটনায় বাসের অন্য যাত্রীদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়। পরে বাসের সুপারভাইজার যাত্রীদের মিষ্টি মুখ করান।

শিশুটির জন্মের পর পরিবহনের নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয় ‘আনাস হাসান’। নবজাতকের জন্মের ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং আনন্দ ভাগাভাগি করতে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ শিশুটিকে আজীবন বিনা ভাড়ায় তাদের বাসে ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

চলন্ত বাসে এমন ব্যতিক্রমীভাবে শিশুর জন্মের ঘটনা এবং এরপর নবজাতকের জন্য আজীবন বাসভ্রমণ ‘ফ্রি’ করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )