গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল আজ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং উচ্চতর পরিষদের ১৩টি পদে দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। উচ্চতর পরিষদের ভোটার সংখ্যা ১২৬ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ভোটার সংখ্যা ২১৬ জন। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে
রং মিস্ত্রি জসিম হত্যা মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২ । সোমবার শহরের কলোনির চকলোকমান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাব্বী ওই এলাকার মৃত ইসরাফিলের ছেলে। এদিন দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, মায়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে জসিমকে হত্যা করে রাব্বী।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আরসার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত
জুতার বাক্সে করে পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) নামের এক ক্যাবল ব্যবসায়ী (ডিস)। এসময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় বাংলাদেশে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। গণতন্ত্র আরও শক্তিশালী ও পরিপক্বতা অর্জন করুক। কোনো উদ্বেগের কথা তারা বলেনি। তারা ভালোটা আশা করছেন। কোনো খারাপ কিছু নিয়ে কোনো কথা বলেননি। নির্বাচন বিশ্বাসযোগ্য হোক- এসব নিয়েই আলোচনা
সাংবাদিকরা চাইলে কিস্তিতে সরকারি ফ্ল্যাট কিনতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনা আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ন্যাম সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি। তখনই আমার একটা লক্ষ্য ছিল যে,
সিলেট-তামাবিল সড়কে আজ সোমবার ভোর ৬টা থেকে সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। রবিবার বিকেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় পাঁচজন
দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং
সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার জনগণের করের টাকায় গবেষণা অনুদান ও ফেলোশিপ প্রদান করে যাচ্ছে জানিয়ে জনগণের কল্যাণে কাজ করতে ফেলোদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪ এর নির্বাচিত ফেলোদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচিত ফেলোদের প্রতি আমার
লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী সবুজা বেগমকে নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার দায়ে স্বামী মো. নুর আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়। রবিবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ
এবার বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের