1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী সবুজা বেগমকে নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার দায়ে স্বামী মো. নুর আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

রবিবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

একই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, সাজাপ্রাপ্ত আসামি নুর আলমের প্রথম স্ত্রী রোপিতা বেগম, শ্যালক মিন্টু ওরফে মিঠু, মো. বেলাল ওরফে বেল্লাল, শাশুড়ি মোছা. বেগম।
দণ্ড পাওয়া হাজতী আসামি মো. নুর আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চর সিন্দুর্না এলাকার মৃত একাব্বর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন। তিনি বলেন, ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনা ইউনিয়নে চর সিন্দুনা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )