1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আরসার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন রশিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত হোসেন আহমেদ কায়সার (৩৫) উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের ব্লক-এইস/৭৯ এর জাফর হোসেনের ছেলে। তিনি হুসেন মাঝি হিসেবে পরিচিত।

এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন রশিদ জানান, উখিয়ার ওই ক্যাম্প এলাকায় আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সারের অবস্থান জানতে পেরে সোমবার ভোরে ১৪ এপিবিএনের সদস্যরা ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি টিম নিয়ে সেখানে যায়। এ সময় আরসার সদস্যরা পুলিশের ওপর গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার নিহত হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান গান ও ছয় রাউন্ড গুলি ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। নিহত হোসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। তার অন্য সহযোগীদের ধরতে চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলির ঘটনায় আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মাঝে গোলাগুলিতে পাঁচজন আরসা সন্ত্রাসী নিহত হয়েছে। একইদিন সন্ধ্যায় পাহাড়ি ঢালুতে মিলেছে আরও এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ। এ ঘটনার তিনদিনের মাথায় এবার পুলিশের সঙ্গে গোলাগুলি ও হুসেন মাঝি নিহতের ঘটনা ঘটলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )