দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর আহ্বান ছাড়া অন্য কারো আহ্বানে দল সংশ্লিষ্ট ঢাকায় কোনো সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করতে কেন্দ্রীয়, জেলা, মহানগর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি। আজ শুক্রবার দলের পক্ষ থেকে যুগ্ম দপ্তর
বস্ত্র ও পাটখাতকে ‘স্মার্ট’ করে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১-কে সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নে কাজ করতে হবে। শুক্রবার মন্ত্রীর ধানমণ্ডির বাসভবনে
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুঞ্জয় সরকার (৩৭) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত আসামি মৃত্যুঞ্জয় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের দ্বীনবন্ধু সরকারের ছেলে। মধ্যনগর থানার ওসি এমরান হোসেন থানার প্রেস রিলিজের মাধ্যমে বিষয় টি নিশ্চিত করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের একাধিক স্থান থেকে ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ও শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের পৃথক চারটি স্থান থেকে এসকল ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেন পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সেটি জানা যায়নি।এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের
পছন্দ মতো একান্ত সচিব (পিএস) না পেলেও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিতে পারবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৯ সালের আগে মন্ত্রীরা পছন্দের ব্যক্তিকে পিএস হিসেবে পেলেও নানা অভিযোগে সদ্য বিদায়ী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের
‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে’ বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেখানে রাখা দর্শনার্থী বইতে তিনি এ অঙ্গিকারের কথা লেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার
রাজধানীর সন্নিকটে কহরদরীয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে প্রস্তুতি। আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনের ৫৭তম বিশ্ব ইজতেমা। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। নবনিযুক্ত
১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাইন্ডেশন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও