নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়কে থাকা স্থাপনা, হাটবাজার, ভটভটি, নসিমন-করিমন জাতীয় যানবাহন অপসারণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো
আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।” দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে ইতালির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ করে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে। তবে মার্চে প্রথম দিকে এসএসসি পরীক্ষা শেষ হলেই আবারও শুরু হবে রমজান। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে তাই দুই ধরনের চিন্তা করছে কমিশন। প্রথমত, রোজার আগে মার্চের শুরুতে প্রথম ধাপের ভোট করে বাকি ভোট
দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। এর মধ্যেই সোমবার (১৫ জানুয়ারি) ঢাকাসহ বেশ কিছু জায়গায় রোদের দেখা মিলেছিল। তবে আজ (মঙ্গলবার) থেকে ফের শীতের তীব্রতা ও কুয়াশার ঘনত্ব দৃশ্যমান। এরমধ্যে টানা দুই দিনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
রংপুরে রেস্টুরেন্টের আড়ালে অবৈধ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে। আটকরা হলেন, নগরীর চারতলা মোড় এলাকার এসএম মীর কাশেমের ছেলে এসএম মুঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাগডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (৩২), রংপুর নগরীর আশরতপুর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৮৪ জনকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ অনুযায়ী ১৮৪
আগে অনেক ধরনের কথা বলেছে, দু-চার দিন ধরে তাদের অনেকের সুর পালটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ হওয়ার পর প্রথম দিন গতকাল রোববার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে কাদের উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট
গতকাল রোববার থেকে দেশে শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। কোনো কোনো অঞ্চলে স্বল্প সময়ের জন্য হলেও সূর্যের দেখা পাওয়া গেছে। এছাড়া কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। শনিবার দেশের ১১ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল তা নেমে এসেছে চার জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ধীরে ধীরে কমতে পারে শীতের তীব্রতা। তবে
যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর সোমবার সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে