কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় প্রায় ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শেখ হাসিনা পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন। সেইসঙ্গ প্রধানমন্ত্রী দায়িত্বে রয়েছেন ৬টি মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর
মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। তারা হলেন—ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া বিদায়ী মন্ত্রিসভার কয়েকজনকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই রাখা হয়েছে। আবার আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে স্থান পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে নির্বাচিত মোহাম্মদ এ আরাফাত দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বন্টন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। তিনি একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অন্যদিকে,
বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ
সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ায় গত এক সপ্তাহে কেজিতে ৪ টাকা বেড়েছে চালের দাম। ৬২ টাকা কেজির মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। অন্য সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে চালের বর্ধিত দাম নাভিশ্বাস তুলেছে ভোক্তাদের। ব্যবসায়ী ও চালকল মালিকরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ধানের দাম। সে কারণে বাড়াতে হচ্ছে চালের দাম।
পৈত্রিক সম্পত্তি -ঘরবাড়ি দখলে নেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে আপন বোনেরা তাদের ভাইকে নেশাখোর বানিয়ে অপহরণ করে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন! অতপর ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছেন, সেইসাথে ভাইয়ের জমিতে হালচাষও করেছেন! এদিকে মাদকাসক্ত না হয়েও মিথ্যা গ্লানী নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেই ভুক্তভোগী ভাই! বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গোপালগঞ্জ যাবেন। নতুন সরকার গঠনের পর এটাই গোপালগঞ্জে তার প্রথম সফর। এর পরদিন রোববার আবার ঢাকায় ফিরবেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, শনিবার গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কোবায়শি মাকি বলেছেন, জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের পর্যবেক্ষণ মতে বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়েছে। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, ‘জাপান আশা করে যে তাদের অন্যতম কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে তার উন্নয়ন প্রচেষ্টায় আরও অগ্রগতি করবে।’ এতে আরও বলা হয়, জাপান বাংলাদেশের
দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসার পর আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত