খাদ্য বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশ অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ দীর্ঘ দিনের। অসাধু কর্মকর্তারা এ উপায়ে লাভবান হলেও খাদ্যদ্রব্যের বাজার অস্থিরতায় বিপাকে পড়ছে সরকার, পাশাপাশি সাধারণ মানুষের পকেট কেটে রাতারাতি ধনিক বণিকে পরিনত হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন পর থেকে
যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায়
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মিথ্যা তথ্য ও মিথ্যা খবরের বিভ্রান্তি সৃষ্টি রোধে নতুন আরও আইন জাতীয় সংসদে আসবে। কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেবে সরকার। রোববার জাতীয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে দৈনিক চাহিদার বিপরীতে গ্যাসের ঘাটতি প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট। রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আজ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নসরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেছেন, তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। তাহলেই তারা জনগণের ভোট পাবেন। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, যাদের পুনর্বাসন করে দিয়েছি। তাদের খোঁজখবর নিয়েন। তাতে আপনাদের লাভ আছে। তাদের আস্থা অর্জন করলে
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এ ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তিনি ব্যাজপ্রাপ্তদের
মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাচ্ছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মিয়ানমার মাদক চোরাচালানের প্রধান রুট উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, এটি এখন রাজনৈতিক উদ্দেশ্যে
জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ মাস মেয়াদে ১০ জনকে ইন্টার্নশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানে এটিই প্রথম ইন্টার্নশিপ। একজন গ্র্যাজুয়েট সরকারি প্রতিষ্ঠানে একটির বেশি ইন্টার্নশিপের আবেদন করতে পারবেন না। ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলভাবে কোর্স সম্পন্ন করা ইন্টার্নকে সনদ দেওয়া হবে। তবে এ সনদ
ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে
আলোচিত বিডিআর বিদ্রোহের (পিলখানা ট্র্যাজেডি) ১৫ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। ১৫ বছর পূর্তি উপলক্ষে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সারাদেশে যে ইট ভাটাগুলো অবৈধ, পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ টি ইটভাটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যতে সেগুলো যাতে আর চালু হতে না পারে সেদিকে দৃষ্টি রাখা হবে। শনিবার সকালে ফেনী সার্কিট হাউজে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে