দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে নিয়ে ব্রাজিল ছেলে-খেলা করলেও পেরুর বিপক্ষে আজ বুধবার সকালে দারুণ পরীক্ষা দিতে হয়েছে। অন্তিত মুহূর্তের গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ১-০ গোলে হারিয়েছে পেরুকে। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। গোলখরায় ভোগা রিচার্লিসন কয়েকজনের মাঝখানে ঢুকে হেড দিয়ে বল জালে
এশিয়া কাপের সুপার ফোর পর্বের চূড়ান্ত পর্বে প্রবেশ করার পর সব দল ভারতের সাথে দুটি করে খেলা খেলেছে। একমাত্র ভারতই ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। আর পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও ফাইনালে জায়গা করার প্রতিযোগিতায় রয়েছে। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পরাজিত করেছে ভারত। অর্থাৎ একমাত্র দল হিসেবে ভারত দুটি জয়ের
দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে। ‘এ’ গ্রুপ থেকে রার্নার আপ হয়ে সুপার ফোরে এসেছে ভারত। তবে সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারায় লঙ্কানরা। টুর্নামেন্টের ফাইনালে
ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও বৃষ্টির হানা, তবে শেষ অবধি খেলার ফলাফল পাওয়া গেছে। ভারত বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাবর আজমদের। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান। সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। এমন
এশিয়া কাপ শুরুর আগে দলের সাত নম্বর পজিশন নিয়ে অনেক কাঁটাছেড়া হয়েছে। নানা হিসেব-নিকেশ আর সমীকরণ মেলাতে গিয়ে দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। নতুন করে যারা দলে সুযোগ পেয়েছেন তারাও পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। শোনা যাচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো দলে ফিরছেন রিয়াদ। সিরিজটিতে ভালো করলেই মিলবে
এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। যা চলমান এই টুর্নামেন্ট থেকে কার্যত বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তবে কাগজে-কলমে এখনো টিকে আছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং ভারত-শ্রীলংকার দুটি ম্যাচ বাকি রয়েছে। নেট রানরেটে বেশ পিছিয়ে আছেন সাকিবরা। সে কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের
রিজার্ভ ডে’তে গড়ানো খেলায় পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া অর্ধ শতকে শুরু হওয়া ম্যাচটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুর্দান্ত জুটি গড়ে পাকিস্তানের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের দুই ব্যাটার। কোহলি ও রাহুল দুজনেই পেয়েছেন শতকের দেখা। সবমিলিয়ে এশিয়া
আসন্ন বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত, সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অদ্ভুতুড়েভাবে বিদায় নেওয়ার জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকা, বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। সেই ধারাবাহিকতায় একদিনের ক্রিকেটের বিশ্বমঞ্চের পরবর্তী আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য
চলমান এশিয়া কাপের মাঝপথে গতকাল (১০ সেপ্টেম্বর) দেশে ফিরেন মুশফিকুর রহিম। আজ পেলেন সুসংবাদ। দ্বিতীয় সন্তানের বাবা হলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। এবার কন্যা সন্তানের পিতা হয়েছেন মুশফিক। সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন মুশফিক নিজেই। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক
এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স বিশ্বকাপের আগে শঙ্কা তৈরি করেছে। টিম ম্যানেজমেন্ট যদিও এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নয়। নির্বাচক হাবিবুল বাশারের ধারণা, বিশ্বকাপে পুরো দল পাবে বাংলাদেশ। তখন আগের মতো ভালো পারফরম্যান্স করবে। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, এশিয়া কাপে যেসব ভুল হয়েছে, তা শুধরে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। রবিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ০-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশ দলের দ্বিতীয় হার। এর আগে গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী