1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

বিশ্বকাপে ভালো খেলার আশা হাবিবুলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স বিশ্বকাপের আগে শঙ্কা তৈরি করেছে। টিম ম্যানেজমেন্ট যদিও এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নয়। নির্বাচক হাবিবুল বাশারের ধারণা, বিশ্বকাপে পুরো দল পাবে বাংলাদেশ। তখন আগের মতো ভালো পারফরম্যান্স করবে। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, এশিয়া কাপে যেসব ভুল হয়েছে, তা শুধরে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

 

হাবিবুল বাশার বলেন, ‘আমাদের সমস্যাটা এখন ওপেনিং নিয়ে। তামিম ফিট হয়ে গেলে লিটন আর সে ওপেন করবে। লিটন ফিরেছে। বিশ্বকাপ নিয়ে তাই চিন্তিত নই। বিশ্বকাপের আগে আমরা পুরো দল পেয়ে যাব। তখন দল আগের মতো পারফর্ম করবে।’

 

ব্যাটিংয়ের মান যে নিচের দিকে যাচ্ছে স্বীকার করেছেন অধিনায়ক সাকিব। শ্রীলংকার বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত। বেশ কিছুদিন ধরে আমরা ভালো ব্যাটিং করছি না। এ নিয়ে চিন্তা করার আছে।’

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট কাজে দিয়েছে। বাস্তবতা দেখে নেওয়ার দরকার ছিল আমাদের। দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময় ভালো খেলি। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এ রকম বড় টুর্নামেন্টগুলোতে। সেখানে আমরা খুব ভালো কিছু করতে পারি না। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। এশিয়া কাপের ফাইনালে দু-তিনবার খেলেছি। জিতলে ভালো হতো। তবে এটাও ভালো যে, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট হয়েছে। সবাই মিলে চিন্তা করব সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায়।’

পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা ইবাদত হোসেনকে পাওয়া যাবে না বিশ্বকাপে। বাকি পেসারদের কেউ ইনজুরিতে পড়লে সেটা বড় ধাক্কা হবে দলের জন্য। নিউজিল্যান্ড সিরিজে তাই সেরা ক্রিকেটারদের ফিট রাখতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )