1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। রবিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ০-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশ দলের দ্বিতীয় হার। এর আগে গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরে আসর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় দল। যদিও ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে নেপালকে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখে লাল-সবুজরা।

৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে নেপালকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ দলের। গত শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পরস্পরের প্রতিপক্ষ হয়। তবে ফাইনালে যথারীতি ভারতের সামনে এসে হোঁচট খায় বাংলাদেশের কিশোররা।

রবিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ভারত একের পর এক গোলের সুযোগ তৈরি করে। ফলে ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোলের সুযোগ পায় ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভরত লায়েনজাম (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে বাংলাদেশ। তারা ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল ১৭ মিনিটেই। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশি ফরোয়ার্ড মুর্শেদ আলী। যে কারণে বাংলাদেশ কোচ সাইফুর রহমান মনি মুর্শেদকে মাঠ থেকে তুলে নেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ভারত। বাংলাদেশ গোলরক্ষক নাহিদ গোলপোস্ট থেকে বেরিয়ে বক্সের মাঝামাঝি আসেন। ভারতের ফরোয়ার্ড হেড করে নাহিদকে পরাস্ত করলেও তিনি পেছন গিয়ে হেড করেই গোল সেভ করেন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশেরই। কিন্তু ৭৪ মিনিটে বাংলাদেশের হাত থেকে সেই নিয়ন্ত্রণ কেড়ে নেন লেভিস জ্যাংমিনলুন। নিজেদের বক্সে তাকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। বাঁ পায়ের জোরালো শটে তিনি ভারতের পক্ষে দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ (২-০)।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে ফাইনাল জেতার পাশাপাশি শিরোপাও ঘরে তোলে ভারত অনূর্ধ্ব-১৬ দল। টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ দল সোমবার সকালে দেশে ফিরবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )