1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

কোহলি-রাহুলের জোড়া শতক, পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিল ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

রিজার্ভ ডে’তে গড়ানো খেলায় পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া অর্ধ শতকে শুরু হওয়া ম্যাচটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

দুর্দান্ত জুটি গড়ে পাকিস্তানের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের দুই ব্যাটার। কোহলি ও রাহুল দুজনেই পেয়েছেন শতকের দেখা।

সবমিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে ভারতীয় ব্যাটিং লাইনআপে মোটেও চিড় ধরাতে পারেনি পাকিস্তানের বোলাররা। পাকিস্তান টিমকে থাকতে হয়েছে অনেকটা দর্শকের ভূমিকায়।

ভারতের হয়ে ওপেন করতে আসা রোহিত শর্মা (৪৯ বলে ৫৬) ও গিল (৫২ বলে ৫৮) ১২১ রানের পার্টনারশিপ গড়েন। শাদাব খান ফেরান রোহিতকে আর শাহিন শাহ আফ্রিদির শিকার হন গিল।

এরপর ২৩৩ রানের অপরাজিত জুটি গড়েন কোহলি-রাহুল। এই ম্যাচে ৯৪ বলে ১২২ রানের দুর্দান্ত শতক করে ওয়ানডে ক্যারিয়ারে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে কোহলি। আর রাহুল খেলেছেন ১০৬ বলের ১১১ রানের একটা দারুণ ইনিংস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )