1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করলো খেলোয়াড়দের পরিবারের সদস্যরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

আসন্ন বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত, সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অদ্ভুতুড়েভাবে বিদায় নেওয়ার জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকা, বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। সেই ধারাবাহিকতায় একদিনের ক্রিকেটের বিশ্বমঞ্চের পরবর্তী আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য সোমবার (১১ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাক ক্যাপসদের বিশ্বকাপ দল নিয়ে একটি ভিডিও রিল পোস্ট করা হয়। সেখানে কারও সন্তান, কারও স্ত্রী, কারও বাগদত্তা, কারও মা কিংবা দাদি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে খুব বেশিদিন বাকি নেই। তাই বাকি অংশগ্রহণকারী দলগুলোও হয়তো শিগগিরই তাদের স্কোয়াড ঘোষণা করবে। কিন্তু নিউজিল্যান্ডের মতো এমন উদ্ভাবনী ও ব্যতিক্রমী উপায়ে আর কেউ স্কোয়াড ঘোষণা করবে না, সেটি এক অর্থে নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। সাধারণত কোনো দলের স্কোয়াড নির্বাচন আর ঘোষণা করে থাকেন দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড স্কোয়াড নির্বাচনের কাজটি করলেও ঘোষণার পর্বটি সেরেছেন ক্রিকেটারদের আপনজনেরা।

শান্তিপ্রিয় দেশ হিসেবে বরাবরই নিউজিল্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। খেলোয়াড়দের পরিবারের সদস্যদের মাধ্যমে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার দল ঘোষণার এ উদ্যোগের প্রশংসা করছেন ক্রিকেটপ্রেমীরা। একটি দলকে একটি পরিবারের মতো দেখা এবং পরিবারের মানুষকে সম্পৃক্ত করে অনুপ্রেরণা বাড়ানোর প্রয়াস ক্রিকেটারদেরও উজ্জীবিত করবে বলে ধারণা অনেকের।

ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি ছোট্ট শিশু মায়ের কোলে বসে শিখিয়ে দেওয়া কথাগুলো বলছে, ১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন। সেই নারী হলেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম এবং শিশুটি তার ৪ বছর বয়সী মেয়ে ম্যাগি। বলে রাখা ভালো, কেইন উইলিয়ামসন হলেন নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর খেলোয়াড়।

গত এপ্রিলে আইপিএল খেলার সময় ডান হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন উইলিয়ামসন। তখন ধারণা করা হচ্ছিল, ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসরে এই ব্যাটারকে বোধহয় দেখা যাবে না। কিন্তু আসন্ন বিশ্বকাপে উইলিয়ামসনের থাকা নিয়ে যাবতীয় সংশয় কেটে গেছে। হাঁটুর চোট থেকে প্রত্যাশার চেয়েও দ্রুততর সময়ে সেরে উঠে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করেছেন এই ডানহাতি ব্যাটার। শুধু তাই না, বিশ্বকাপে কিউইদের নেতৃত্বভারও থাকবে উইলিয়ামসনের কাঁধেই।

উইলিয়ামসনের সহকারী অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। ২০১৯ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় সর্বশেষ আসর খেলা সদস্যদের মধ্যে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার এবং ইশ সোধি এবারও কিউইদের হয়ে মাঠ মাতাবেন।

উইলিয়ামসন ফিরলেও দলে জায়গা হয়নি মার্টিন গাপটিল, ফিন অ্যালেন,অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনের। অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন ছয় জন ক্রিকেটার। তারা হলেন- মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ং।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে আগে সেপ্টেম্বরের মাঝামাঝি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ব্ল্যাক ক্যাপসরা। টাইগারদের বিপক্ষে সেই সিরিজে অবশ্য কিউইদের বিশ্বকাপ স্কোয়াডের আট খেলোয়াড় থাকবেন না।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক) ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেন স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )