আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে দারুন জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে আলভারেজ ২টি ও রদ্রি একটি গোল করেন। রেড স্টারের গোলটি করেন ওসমান বুকারি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শক্তিশালী দল হিসেবেই বেলগ্রেডের মুখোমুখি হয় ম্যানসিটি।
গতকাল রোববার শেষ হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ শুরু হতে সময় আছে আর মাত্র ১৬ দিন। ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ১২টি দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে। বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে প্রস্তুতি জোরদারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার আর মাত্র ১৬ দিন বাকি। তার আগে যেন ওয়ানডে র্যাংকিংয়ের বিভিন্ন অবস্থান নিয়ে যেন ইঁদুর-বিড়াল দৌড়ের খেলা চলছে। গত তিন সপ্তাহের মধ্যেই একাধিকবার বিভিন্ন দলের অবস্থানের পরিবর্তন এসেছে। আফগানিস্তানকে ধবলধোলাই করে এশিয়া কাপের আগে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় শুরুতে
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে কিউইরা। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগরে’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাশুর গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগর’ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ
জাতীয় দল থেকে বয়সভিত্তিক, বিচ ফুটবল কিংবা ফুটসাল— দুই দলের লড়াই মানেই বাড়তি কিছু। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় সেলেসাও-আলবিসেলেস্তেরা। রোববার (১৭ সেপ্টেম্বর) ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে অষ্টমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে
এশিয়া কাপে পাল্লেকেলে অনুষ্ঠিত দুই ম্যাচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটি পণ্ড হয়। কলম্বোতে গ্রাউন্ডসম্যানদের আপ্রাণ চেষ্টায় ওভার কমিয়ে হলেও সুপার ফোরের সব ম্যাচই আয়োজন করা সম্ভব হয়েছে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আজ ভারত-শ্রীলঙ্কা ফাইনালেও বৃষ্টির পর দ্রুত মাঠ শুকান গ্রাউন্ডসম্যানরা। তাই বলতে গেলে এশিয়া কাপ মাঠে ফিরিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। আজ
এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। লঙ্কানদের দেয়া ৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এ জয়ে এশিয়া কাপে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। ৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অল-আউট করেছে ভারত। যা কিনা ওয়ানডেতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন রান। আন্ডার-ডগ হিসেবে এবারের এশিয়া কাপ খেলতে নেমেছিল লঙ্কানরা। গ্রুপ আর সুপার পর্বে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মতো দলকে হারিয়ে সদর্পে ফাইনালে জায়গা করে নেয় দলটি। কিন্তু ফাইনালের মঞ্চে এসে যেন হাল ছেড়ে দিলো
এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। দলীয় ১২ রানের মাথায় হারিয়েছে ৬ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮ রান। এর আগে ব্যাটিং করতে নেমে
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয়েছে দুই দল। ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে।