1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

পাকিস্তানকে টপকে নতুন রেকর্ড ভারতের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

আগে থেকেই টি-টোয়েন্টি ও টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে ছিল ভারত। এবার পাকিস্তানকে টপকে পেল ওয়ানডের সিংহাসন।

আইসিসির সবশেষ প্রকাশিত হালনাগাদ অনুসারে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে ভারত। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পাকিস্তান।

আর তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১১। ইংল্যান্ডকে পাঁচে নামিয়ে চতুর্থ স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং ১০৬। ইংলিশরা পিছিয়ে এক পয়েন্টে। শীর্ষ দশের বাকি ৪ দলের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০০।

ছয় পয়েন্ট কম নিয়ে সাত নম্বরে বাংলাদেশ। টাইগারদের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে শ্রীলঙ্কা। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম আফগানিস্তান। আর দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৬৮।

এশিয়া কাপ জিততে না পারলেও আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এতদিন শীর্ষে ছিল পাকিস্তান। এবার বাবর-রিজওয়ানদের সরিয়ে সেই স্থান দখলে নিল ভারত।

একই সঙ্গে তিন সংস্করণে শীর্ষস্থান অর্জন করা দ্বিতীয় দল ভারত। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে কীর্তিটি অর্জন করে প্রোটিয়ারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )