1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিপিএলেও নিষিদ্ধ, নাসিরের ক্যারিয়ার কি শেষ?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে নাসির হোসেন ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছিলেন নাসির হোসেন। ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেন তিনি। বল হাতে ১৪.৬ গড়ে শিকার করেন ১৬ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও আগামী বিপিএলে খেলা হচ্ছে না নাসিরের। ২০২৪ বিপিএলের ড্রাফট তালিকা, খেলোয়াড় ধরে রাখার তালিকা— কোথাও নেই এই অলরাউন্ডার।

শুধু বিপিএল নয়, তার বিরুদ্ধে আনা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে দেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলতে পারবেন না নাসির।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।

নাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই অভিযোগে বলা হয়েছে— ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন তিনি। যেখানে নাসির ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নিয়েছেন এবং তিনি তা আমিরাত বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে নাসির অসহযোগিতা করেছেন বা সহায়তা করতে অস্বীকার করেছেন।

বিপিএলের ড্রাফট হচ্ছে আগামীকাল ২৪ সেপ্টেম্বর। এবার মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের প্লেয়ার্স ড্রাফটে। সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন মুশফিকুর রহিম। এই ক্যাটাগরিতে গতবারের মতোই ৮০ লাখ টাকা থাকছে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার। তারা হলেন— আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ থেকে ‘জি’ এর তালিকায় থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )