1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৮ মিনিটে তিন গোল, ৫ গোলের ‘থ্রিলার’ জিতল বার্সেলোনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ জন দেখেছেন

লা লিগায় নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হারটা নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু ৮ মিনিটের এক ঝড়ে ম্যাচের চেহারাই বদলে দিয়েছে জাভি হার্নান্দেজের দল।

রবার্ট লেভানডফস্কি জোড়া গোলে সমতা আনার পর জোয়াও কানসেলো এগিয়ে দিয়েছেন। যার ওপর ভর করে বেশির ভাগ সময় পিছিয়ে থাকা বার্সেলোনাই সেল্তাকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

অলিম্পিক লুইস স্টেডিয়ামের ম্যাচটিতে ১৯ মিনিটে সেল্তাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুই দল মিলিয়ে হয়েছে এই একটি গোলই। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দেওয়ার বদলে উল্টো আরও একটি গোল হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্তাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস। সেল্তার ডাগআউটে ছিলেন ২০০৩ সালে ভ্যালেন্সিয়ার হয়ে দুটি অ্যাওয়ে ম্যাচ জেতানো রাফা বেনিতেজ। ১৯৬৫ সালের পর কোনো কোচ বার্সেলোনায় টানা তিনটি অ্যাওয়ে না জিতলেও আজ মনে হচ্ছিল সেটি হয়ে যাবে।

কিন্তু ৮১ মিনিট থেকে শুরু হয় বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভানডফস্কি। এর চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি কানসেলো। ৮৯ মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এই ডিফেন্ডারই বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )