1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শেষ ওয়ানডের অধিনায়ক মিরাজ, খেলতে পারেন সাকিবও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বেশ লম্বা সময় ধরে অফ-ফর্মে লিটন দাস। কোনোকিছুতেই যেন হাসছে না তার ব্যাট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ লিটন আউট হয়ে ফেরার সময় সর রাগ ঝেড়েছেন ব্যাটের ওপর। তাই তো বিশ্রাম চেয়েছেন, ছুটি পেয়েও গেছেন।

বিপিএলের ড্রাফট শেষ করে যাওয়ার সময় মেহেদী হাসান মিরাজ বলে গেলে, ‘শেষ ম্যাচে খেলব, দোয়া করবেন’। এদিকে পিঠের ব্যথাটা নিয়ে এখনো ভুগছেন তামিম ইকবাল। শেষ ওয়ানডে থেকে তিনিও বিশ্রাম চেয়েছেন।

এদিন বিপিএলের ড্রাফটে এসেছিলেন সাকিব আল হাসান। খালেদ মাহমুদ সুজনকে দেখা যায়, সাকিবকে খেলার জন্য অনুরোধ করতে।

বিশ্বকাপের মিশন শুরুর আগে এই ম্যাচটা বলা যায় শেষ প্রস্তুতি সাকিব-মিরাজদের। সাকিব ছাড়াও দলে ফেরার সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এখন লিটন না থাকায় অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যায় ৮৬ রানে। তাই তো শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )