রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করা এক ধনাঢ্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মূলত সফটওয়্যার ডেভেলপের কাজ করতেন। সাধারণ নাগরিকদের কাছ থেকে কিভাবে তথ্য চুরি করতে হয় সেই সংক্রান্ত সফটওয়ার তিনি তৈরি করতেন। সেই ব্যক্তিরই রহস্যজনক মত্যু হয়েছে। সোমবার ২৪ জুলাই রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলের জিমের ছাদ ধসে দশ জন মারা গেছে এবং একজন আটকা পড়েছে। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চারজন মারা গেছে, বাকি ছয়জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পুরো ছাদটি
সুদানে একটি বেসামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন সেনাসদস্য ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে আন্তনভ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে চার সেনা
গবেষকরা লক্ষ করেছেন, যে বছরগুলোতে গরম বেশি পড়ে, ওই সময় মশার সংখ্যাও বেড়ে যায়। পৃথিবী যত উষ্ণ হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে মশারা ধীরে ধীরে ওপরের দিকে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ ওপরের দিকে বাসা বাঁধছে। উঁচু জায়গায় ম্যালেরিয়া বহনকারী মশার বসবাসের উপযোগী তাপমাত্রার পরিসর দিন দিন বাড়ছে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় উচ্চভূমি
কানাডার নোভা স্কটিয়ায় প্রবল বর্ষণের ফলে বন্যায় দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, আটলান্টিক অঞ্চলে গত ৫০ বছরে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে যার ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় তিন মাসের সমান বৃষ্টি হয়েছে। বিপজ্জনক অবস্থার
গ্রিসের রোডস দ্বীপের দাবানল ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রোডস দ্বীপের পাশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে দক্ষিণ পেলোপোনিজের ল্যাকোনিয়া এবং এথেন্সের পশ্চিমাঞ্চল। অগ্নিনির্বাপক কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন দেশজুড়ে কয়েক ডজন দাবানলের বিরুদ্ধে। বাড়িঘর ও হোটেল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য
ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে এক্সপ্রেস ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন এক বাংলাদেশি নারী। সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই নারী শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের মেচেদা স্টেশনে সন্তানের জন্ম দেন। পরে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় মা ও সদ্যোজাতকে বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর
ঈদের দিনে সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে ইরাকের এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়ে দেন। মুসলিম অধ্যুষিত অনেক দেশই ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেছে। কূটনীতিকে ডেকে নিয়ে একই দাবি জানালো সৌদি সরকার। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, রিয়াদ একটি প্রতিবাদী বিবৃতি জারি করেছে। সেখানে সুইডিশ কর্তৃপক্ষকে এই অবমাননাকর
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্য লিসা ফ্রাঞ্চেতি নামের একজন নারী অ্যাডমিরালকে বেছে নিয়েছেন। লিসা ফ্রাঞ্চেতি সাউথ কোরিয়ায় মার্কিন ষষ্ঠ নৌবহর এবং বিমানবাহী রণতরী স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন। বিবিসি জানায়, ‘এক বিবৃতিতে জো বাইডেন বলেন, লিসা ফ্রাঞ্চেতি পরিচালনামূলক এবং
রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনা সংক্রান্ত মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার বিচার কার্যক্রম আগামী বছর দেশটির প্রেসিন্ডেট নির্বাচনের আগেই শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার আদালত এই আদেশ দিয়েছেন। ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যাইলেন ক্যানন আদেশে জানান, ২০২৪ সালের ২০ মে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু করা হবে। আমেরিকায় আগামী বছরের নভেম্বরে
সাউথ কোরিয়ায় পরমাণুবাহী মার্কিন সাবমেরিনের আগমনের জেরে পশ্চিম জলসীমার দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে নর্থ কোরিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার (২২ জুলাই) সাউথ কোরিয়া তাদের সমুদ্র সীমায় ভোর ৪টার দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং ক্ষেপণাস্ত্রটি বিশ্লেষণ করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে। সাউথ