আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ রবিবার বিকালে এ তথ্য জানান দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সেদিনের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, একই কারণে সোমবারের পরিবর্তে
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তার দল জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থী তালিকা জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বিপ্লব বড়ুয়া বলেন, তফসিল অনুযায়ী আজ প্রত্যাহারের শেষ সময় ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শনিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জেলা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে
আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন নিয়ে সমঝোতা এখনো হয়নি। বিষয়টি নিয়ে আজ শনিবারও দুই দল বৈঠকে বসবে। আজ দুপুর পৌনে ২টার দিকে বৈঠকে বসার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গণমাধ্যমকে তিনি বলেন, শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে নির্বাচন সুষ্ঠু করা, আসন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে, আজকে তেমন নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। জামায়াতকে সাথে নিয়ে তারা আজকে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে জিম্মি করছে, গাড়িতে আগুন দিচ্ছে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’এর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে।’ আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২। বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসন সমঝোতা হয়ে গেছে বলা চলে। তবে আর
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আর আওয়ামী লীগ হবে বিরোধী দল। বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চুন্নু। জাপা মহাসচিব বলেন, এই যে এবার আমরা সরাসরি তাদের (আওয়ামী লীগের) সঙ্গে ভোট
জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা এমন প্রশ্নে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, নাটক করার জন্য আসি নাই। নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। বুধবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আমাদের দলের অসংখ্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাংবিধানিকভাবে স্বীকৃত। নির্বাচন যাতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হয় এটাই আমরা চাই। নির্বাচন