1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আর আওয়ামী লীগ হবে বিরোধী দল।

বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকালে এসব কথা বলেন চুন্নু।

জাপা মহাস‌চিব ব‌লেন, এই যে এবার আমরা সরাসরি তাদের (আওয়ামী লীগের) সঙ্গে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছি। নো জোট, নো মহাজোট। নো আসন বণ্টন, ডাইরেক্ট ফাইট। আমরা প্রথম থেকেই জোট বা মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নেই।
চুন্নু ব‌লেন, আমাদের আত্মবিশ্বাস আছে— নির্বাচনে গেলে আমরা ভালো করব। তাই আমরা নির্বাচনে এসেছি। কেউ যদি আমাদের বিশ্বাস করে না, সেটা তাদের বিষয়। কেন বিশ্বাস করে না, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা সবাইকে বিশ্বাস করি।

জাতীয় পার্টি নির্বাচন কর‌তে এসেছে জা‌নি‌য়ে দলটির মহাস‌চিব ব‌লেন, আমরা নির্বাচন করতেই এসেছি। আমাদের দাবি একটাই— যেন ভোটকেন্দ্র ভোটারদের আসার পরিবেশ থাকে। নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে। এরকম চিন্তাই আমাদের মধ্যে আছে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অন্যান্য নেতাদের সাক্ষাতের প্রসঙ্গ টা‌নেন চুন্নু। তি‌নি ব‌লেন, নির্বাচন কেমন হবে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে, ভোটাররা কীভাবে কেন্দ্র আসবে— এসব নিয়ে আলোচনা হয়েছে। আড্ডা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )