1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

৩২ আসন জাপা-১৪ দলকে ছেড়ে ছিল আ. লীগ: বিপ্লব বড়ুয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তার দল জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থী তালিকা জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, তফসিল অনুযায়ী আজ প্রত্যাহারের শেষ সময় ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটিতে বাতিল হয়েছে। উচ্চ আদালতে গিয়েছেন সেই প্রার্থীরা।

তিনি বলেন, এখন আমাদের বৈধ প্রার্থীর  সংখ্যা ২৯৩। আমরা মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি আমরা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সবমিলিয়ে ৩২ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত ইসিকে জানাতে এসেছি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )