1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই: দরিভাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। নেইমারের ক্যারিয়ারের শুরুর সময়ে সান্তোসের কোচ ছিলেন তিনি। সেই সময় নেইমারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাকরিও হারিয়েছিলেন দারিভাল। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর দারিভাল জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার কোনো সমস্যা নেই।

শুক্রবার (১২ জানুয়ারি) দরিভালকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এরপর দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান দারিভাল। নেইমার প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে এখন আমার কোন সমস্যা নেই।। তার সঙ্গেও আমার কোনো ঝামেলা নেই। আসলে সান্তোসে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সবার ধারনা ও প্রত্যাশার চেয়ে বেশি কিছু ছিল। অপ্রয়োজনীয়ও ছিল বটে। সান্তোসের বোর্ড সেই সিদ্ধান্ত নিয়েছিল (তাকে বরখাস্ত করা) এবং আমি তাদের সিদ্ধান্তকে এখনও সম্মান জানাই। এই আর কি। এটা নিয়ে কখনোই আমাদের কোনো ঝামেলা হয়নি।’

নেইমারকে ছাড়ায় খেলার অভ্যাস গড়ে তুলতে হবে মন্তব্য করে ব্রাজিলের নতুন এই কোচ আরও বলেন, ‘যেহেতু নেইমার এখন ইনজুরিতে আছে, তাকে ছাড়াই আমাদের খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তার কাছ থেকে আমাদের সেরাটা নিতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )