1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১২৪ জন দেখেছেন

স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। এবার দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গী হলো বার্সেলোনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। দলের পক্ষে গোল করেন রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে কাতালানরা। একের পর একে আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় বার্সেলোনা। বেশকিছু সুযোগ মিস করে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে ডেড লক ভাঙে বার্সা। লেভানডোভস্কির গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় কাতালানরা। ম্যাচে লিড নিয়ে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা।

এরপর ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে জাভির শীর্ষ্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )