1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিপিএলের চূড়ান্ত তারিখ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর ৭ জানুয়ারি পর্দায় ওঠার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় ১২ দিন পিছিয়েছে টুর্নামেন্টটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জানুয়ারি মিরপুরের মাঠে শুরু হবে বিপিএল-২০২৪।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা।

৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসব্যাপী চলা দেশের সবচেয়ে জনপ্রিয় এ আসরের ফাইনাল মাঠে গড়াবে ১ মার্চ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বরাবরের মতো এবারও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসর। ঢাকার মিরপুর শের-ই-বাংলা ছাড়া বাকি দুটি ভেন্যু হলো- সিলেট এবং চট্টগ্রাম। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।

প্রায় দেড় মাসব্যাপী চলা এ আসরের ফাইনাল ম্যাচের জন্য ১ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। তবে আবহাওয়ার কথা মাথায় রেখে ফাইনাল ম্যাচের জন্য পরের দিন, অর্থাৎ ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হচ্ছে।

গত আসরের মতো এবারও বিপিএলে মোট সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা (আগের নাম ‘ঢাকাডমিনেটরস’), চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল।

বিপিএলের দশম আসর উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে দল সাজিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )