ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তৈরি ৩০টি শাহেদ ড্রোনের মধ্যে ২৮টি ভূপাতিত করে ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। মঙ্গলবার ভোরে রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চলে এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো। খবর
জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি সেনার হাতে ১৫ বছর বয়সী এক বালকসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে| এ ঘটনায় ৯১ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি সেনার বিস্ফোরক বাহককে লক্ষ্য করার পর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আটকে থাকা
ভূমধ্যসাগরে রাতের বেলা ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন থেকে থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়। গোর্শকোভ ও মালবাহী
বিমানবন্দরে বাড়তি পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং পর্যবেক্ষণকারীর সংখ্যা বাড়াতে সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট! এই রোবটগুলোকে নিজেদের নতুন ‘প্রযুক্তিগত হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর পুলিশ বাহিনী। সম্পূর্ণ প্রসারিত অবস্থায় এদের উচ্চতা ৭ ফুটেরও বেশি এবং ৩৬০ ডিগ্রি ভিশন, অর্থাৎ চতুর্দিকে দেখার ক্ষমতাসম্পন্ন এই বিশেষ বস্তুটি যেকোনো আইনভঙ্গকারীকে দুইবার
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফর করছেন গতকাল রবিবার থেকে। আশা করা হচ্ছে যে, এ সফর বিশ্বের এই দুই শক্তিধর দেশের মধ্যে বরফ গলাতে সহায়তা করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের। কিন্তু সেসময় যুক্তরাষ্ট্র চীনের সন্দেহভাজন একটি গুপ্তচর বেলুন ভূপাতিত করার পর সেটি পিছিয়ে
ইরাকে ২৮০০ বছর পুরনো একটি পাথরের টুকরো প্রদর্শন করা হয়েছে। প্রায় চার দশক ধরে নিজেদের কাছে রাখার পর ইটালীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বোলোগনা শহরে ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের কাছে এটি হস্তান্তর করেছে। বিবিসি জানায়, পাথরটিকে সম্পূর্ণ কিউনিফর্ম টেক্সট দিয়ে খোদাই করা হয়েছে। কিউনিফর্ম হলো প্রাচীন ব্যবিলনীয় বর্ণমালায় মাটির ওপর
দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে হজ করতে গেলেন ইয়েমেনিরা। প্রথমবারের মতো শনিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের উদ্দেশে একটি বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে যায়। ফ্লাইটটিতে ২৭৭ ইয়েমেনি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া ও আরব নিউজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর এই প্রথম
চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দু’দিনের সফরে বেইজিংয়ে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ৫ বছরে প্রথমবারের মতো চীনে গেলেন কোনো মার্কিন শীর্ষ কূটনীতিক। আজ চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর সাথে আলোচনায় বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনায় মূলত উঠে এসেছে ৩টি বিষয়। বিবিসি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরের দ্বিতীয়
দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২২ জন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে জীবনঘাতী হয়ে ওঠে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে
সৌদি আরবে হজকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশটিতে আগত মুসল্লিদের উদ্দেশ্যে জমজমের পানি অপচয় না করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অফিসিয়াল তথ্যমতে, ইতোমধ্যেই প্রায় ৫ লাখ ৫৭ হাজারেরও বেশি মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। হজ উপলক্ষে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে ও
সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করবে না। দেশটিতে চলমান রুশ আগ্রাসনের মধ্যে শনিবার এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ন্যাটোভুক্ত হতে অন্যদের মতো ইউক্রেনের জন্যও সমান মানদণ্ড। সুতরাং আমরা সেটি ইউক্রেনের জন্য সহজ করতে পারব না। ন্যাটোর