1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ২২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২২ জন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে জীবনঘাতী হয়ে ওঠে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে এই  হামলার ঘটনা ঘটে। ওইখানে শনিবার সন্ধ্যা ছয়টা থেকেই অনেকেই দিবসটি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।

উল্লেখ্য, জুন মাসের ১৯তম দিনটি জুনেটিনথ, এদিন সরকারি ছুটি থাকে যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকরা দাসত্বের সমাপ্তির ঘোষণা হিসেবে দিনটি স্মরণ করে। ইতিহাস থেকে জানা যায়, ১৮৬৫ সালের ১৯ জুন গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সমস্ত দাসদের সরকারিভাবে মুক্ত ঘোষণা করা হয়।

সূত্র: সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )