1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ভূমধ্যসাগরে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ভূমধ্যসাগরে রাতের বেলা ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন থেকে থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়। গোর্শকোভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান চালায় এবং গ্রিস ও জার্মানির পতাকাবাহী জলযানটির যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়, এরপর তাদের কলিমনোস দ্বীপের উপকূলে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।

তবে ওই বিবৃতিতে যাত্রীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা তারা কোনো দেশের নাগরিক তা জানানো হয়নি।

রয়টার্স জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকোভ রাশিয়ার নেতৃত্বস্থানীয় যুদ্ধজাহাজগুলোর অন্যতম এবং আগে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েনে ব্যবহৃত হয়েছে।

এ ঘটনার সময় জাহাজটি কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )