1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

রংপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় এবং দিনাজপুর সদরে পৃথক অভিযানে ১ হাজার ৪ শত ৯১ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতায় গত ২৪ ঘন্টায় রংপুর সদর ব্যাটালিয়ন চারটি সফল অপারেশন পরিচালনা করে তাদের আটক করে।

সোমবার (৬ মে) বিষয়টি র‌্যাব-১৩ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মাহমুদ বশির আহমেদ জানান, আজ ভোর সাড়ে ৫টার সময় সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফারুক মিয়াকে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাটের আদিতমারি থেকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পরেই অপরএকটি অভিযানে সকাল ৮টায় সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার বড়াইপুর কারেঙ্গাতলি গ্রামে ঢাকার পল্লবী থানার শীর্ষ মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন ও হেদায়েতউল্লাহ আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় এবং দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র‌্যাব বাদি হয়ে দুইটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মাহমুদ বশির আহমেদ।

ইভান চৌধুরী 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )