1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম

টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

টাঙ্গাইলের গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর বাস স্টেশনে যাচ্ছিলেন। এ সময় তারা উপজেলার ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকনিকের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )