1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম

কৃষকলীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক হলেন বিটু; রংপুর মহানগর কৃষক লীগের অভিনন্দন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করায় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে বিশ্বনাথ সরকার বিটুকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ায় অভিনন্দন জানিয়েছে রংপুর মহানগর কৃষক লীগ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মো: তহিদুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, রংপুরের কৃতি সন্তান বাংলাদেশ কৃষক লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় কৃষক রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ সহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত,শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করায় গঠনতন্ত্রের ২০ এর ‘গ’ ও ‘ঘ’ উপধারা মোতাবেক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )