1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে হারলেন রাঙ্গা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১৩০ জন দেখেছেন

রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ব্যাপক ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান। মসিউর রহমানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন।  রাত ৯টার দিকে গঙ্গাচড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্না গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজয়ী সংসদ সদস্য গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি এখানে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হন।

এ আসন গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। এই আসনে ভোটার ৩ লাখ ৩২ হাজার ২২২ জন। মোট কেন্দ্র ১২৩টি।

২০০১ সালে জাতীয় পার্টি থেকে এ আসনে সংসদ সদস্য হন মসিউর রহমান। ২০০৮ সালে এ আসনে সংসদ সদস্য হন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ২০১৪ সালে মসিউর রহমান আবার এ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হয়ে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হন। ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হন।

মসিউর রহমান ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তবে গত বছরের ১৪ সেপ্টেম্বর রওশন এরশাদ ইস্যুতে পক্ষ নেওয়ায় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে নৌকা প্রতীক পান রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম। কিন্তু পরে লাঙ্গলের প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারকে আসনটি ছেড়ে দিয়ে রেজাউল মনোনয়ন প্রত্যাহার করেন। জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার বিপুল ভোটে পিছিয়ে পড়েছেন বলেও জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )