1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

দল বদল আমার সাংবিধানিক অধিকার : শাহজাহান ওমর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‌‌দল বদল আমার সাংবিধানিক অধিকার। সংবিধানের কোথাও দল বদল করা যাবে না, এমনটা বলা নেই। শের ই বাংলাও বহুবার দল বদল করেছেন দেশের স্বার্থে।’

বুধবার রাতে বরিশাল নগরীর পেশকার বাড়ি এলাকায় রাজাপুর-কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তৃনমূল জনপ্রতিনিধিদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর উপস্থিতিতে তারই বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শাহজাহান ওমর বলেন, আমার এলাকায় আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। আমি জয় বাংলার লোক। সবাইকে নিয়ে আওয়ামী লীগে এসেছি। কিছু নাবালক আছে, এখনো আসেনি। তাদের কীভাবে আনতে হয় তা আমার জানা আছে, তারাও এসে পড়বে।

একই সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহজাহান ওমর যোগদান করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )