1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও কসোভো পারষ্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নতমানের তৈরি পোশাক এবং ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।

বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা তার দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কসোভো’র রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।

কসোভো রাষ্ট্রদূত গত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বড় অর্থনীতির দেশ হবে।’

রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র দপ্তরকেও ধন্যবাদ জানান।

তিনি বলেন, কসোভোতে ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )