1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কর্মকর্তা,  প্রশিক্ষণপ্রাপ্ত  ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: আবু জাফর, প্রধান  আলোচক হিসেবে উপস্হিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো: আতিকুর রহমান শাহ।
আলোচনা সভায় রংপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার,সুপারভাইজার, কেয়ার টেকার, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব, ইমাম, মাদরাসা শিক্ষক,  মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ। উক্ত সভায় বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রধান অতিথিসহ আলোচকবৃন্দ আলোচনা করেন। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত পরিবার ও সকল শহিদের রুহের মাগফিরাতসহ দেশের শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের মাস্টার ট্রেইনার মাওলানা শামিমুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )